ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

ট্রাম্পের সিদ্ধান্তে স্থগিত ইরানে হামলা, আলোচনার ইঙ্গিত জোরালো

সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি, এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১০:০৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১০:০৩:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
ট্রাম্পের সিদ্ধান্তে স্থগিত ইরানে হামলা, আলোচনার ইঙ্গিত জোরালো ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার দাবি, সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দ্রুত চুক্তি চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
 
শনিবার ২ আগস্ট রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে এবং এখন দ্রুত আলোচনাকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া প্রয়োজন।
 
ট্রাম্প আরও দাবি করেন, সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দীর্ঘদিনের সংকটেরও অবসান ঘটতে পারে।
 
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে ইরান তার সমানুপাতিক জবাব দেবে।
 
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পকে ফোন করে সম্ভাব্য সামরিক হামলা বাতিল করে কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
 
এর আগে শুক্রবার ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। সাম্প্রতিক এই অবস্থান পরিবর্তন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
 
অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে অঞ্চল ত্যাগের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।