ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

যেখান থেকেই হামলা হবে, সেখানেই জবাব দেবে ইরান, নতুন সতর্কবার্তা

হামলার উৎস লক্ষ্য করেই পাল্টা প্রতিক্রিয়ার ঘোষণা তেহরানের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
যেখান থেকেই হামলা হবে, সেখানেই জবাব দেবে ইরান, নতুন সতর্কবার্তা ছবি: সংগৃহীত
যেখান থেকেই ভবিষ্যতে হামলা চালানো হোক না কেন, সেই উৎসকেই লক্ষ্য করে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানের প্রতিক্রিয়া শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইব্রাহিম রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে ইরান কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রতিক্রিয়া জানাবে না, বরং যেখান থেকে হামলা পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট সব ঘাঁটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
 
এদিকে ইরানের শীর্ষ নেতৃত্বও দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, এমন কোনো হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
 
এর আগে ইব্রাহিম রেজাই দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের ধারণা ছিল তারা দ্রুত ও ব্যাপক হামলার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া একটি ভুল মূল্যায়ন।
 
রেজাই আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা হলে এর প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।