ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ: ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? পাকিস্তানে গাড়ি বোমা হামলায় তিন পুলিশ নিহত জনপ্রিয় নয়, বরং সঠিক সিদ্ধান্ত নিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর পদত্যাগ করবেন না কিয়ার স্টারমার রাজধানীর বাজারে সবজির দামে আগুন: কেজি ১০০ ছাড়ালো বেশিরভাগ সবজি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা ২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে ইরানকে গোপনে ভয়ংকর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া? ইপিজেডের প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে সৌদি পৌঁছেছেন ৪৮৬০৫ জন বাংলাদেশি হজযাত্রী হান্টাভাইরাসে আতঙ্ক নয়, সতর্ক থাকার আহ্বান ডব্লিউএইচও’র ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া
বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের শহীদ, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। বিশেষভাবে তিনি সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্য এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার কথাও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
 
পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততার গুরুত্বের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলীসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদে উন্নীত হওয়ার যোগ্য।
 
তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যারা সামরিক জীবনের বিভিন্ন স্তরে সফল নেতৃত্ব দিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান ছাড়াও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনের সহযোগী হিসেবে সেনা সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
 
অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করায় সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
 
প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার যোগ্য অফিসাররা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম সংকটের দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী