ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

মরক্কো সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশে সেউতায় সেনা মোতায়েন করছে স্পেন

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১১:০৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১১:০৭:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
মরক্কো সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশে সেউতায় সেনা মোতায়েন করছে স্পেন ছবি: সংগৃহীত
উত্তর আফ্রিকায় মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত ভূখণ্ড সেউতায় এক দিনে হাজার হাজার মানুষের নজিরবিহীন অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় পানিতে ডুবে এবং সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তার আবেদনের পর মাদ্রিদ দ্রুত সামরিক বাহিনী পাঠানোর ঘোষণা দেয়।
 
স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেউতার নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তে দায়িত্ব পালনকারী সিভিল গার্ড সদস্যদের সহায়তা করতেই সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার মরক্কোর দিক থেকে শত শত মানুষ সীমান্ত প্রাচীর অতিক্রম করে এবং অনেকে সাঁতরে সেউতায় প্রবেশের চেষ্টা করলে পুরো সীমান্ত এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
 
উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য শুক্রবার সেউতা সফরে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মারলাস্কা। সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
 
সেউতায় দায়িত্ব পালনকারী সিভিল গার্ড কর্মকর্তাদের সংগঠনের প্রধান রশিদ সবিহি বলেছেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে চরম বিশৃঙ্খলাপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, সীমান্ত ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে এবং ঠিক কত হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছে, তা এখনই নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়।
 
এদিকে উত্তর মরক্কোর মানবাধিকারকর্মীরাও ঘটনাটিকে নজিরবিহীন সংকট হিসেবে উল্লেখ করেছেন। কীভাবে তারাফাল সীমান্ত এলাকার নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে একসঙ্গে এত মানুষের প্রবেশ ঘটেছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।