ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

কয়লা দুর্নীতি মামলায় মনমোহন সিংকে নির্দোষ ঘোষণা ভারতের সুপ্রিম কোর্ট

কোলগেট মামলায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করে মামলা বন্ধের নির্দেশ শীর্ষ আদালতের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:৫৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১০:০৮:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
কয়লা দুর্নীতি মামলায় মনমোহন সিংকে নির্দোষ ঘোষণা ভারতের সুপ্রিম কোর্ট ছবি সংগৃহীত

ভারতের বহুল আলোচিত কয়লা খনি দুর্নীতি বা কোলগেট মামলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের দাখিল করা ক্লোজার রিপোর্ট গ্রহণ করে আদালত দীর্ঘদিনের এ ফৌজদারি মামলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে মৃত্যুর প্রায় দেড় বছর পর তার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের আইনি নিষ্পত্তি হলো।
 

বুধবার ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করে এ আদেশ দেন। আদালত রায়ে উল্লেখ করেন, ২০১৫ সালে বিশেষ আদালতের সমন জারির সিদ্ধান্তে ত্রুটি ছিল এবং ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি তখন ছিল না।
 

মামলার সূত্রপাত ২০০৫ সালে ইউপিএ সরকারের আমলে ওড়িশার তালাবিরা ২ কয়লা খনি বেসরকারি প্রতিষ্ঠান হিন্ডালকোকে বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে। সে সময় কয়লা মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের অধীনে ছিল। ওই বরাদ্দকে ঘিরেই অনিয়মের অভিযোগ ওঠে।
 

২০১৫ সালের মার্চে বিশেষ সিবিআই আদালত ড. মনমোহন সিং, শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, সাবেক কয়লা সচিব পি সি পরেখসহ ছয়জনকে অভিযুক্ত হিসেবে আদালতে হাজির হওয়ার সমন জারি করে। পরে মনমোহন সিং ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলে একই বছরের এপ্রিলে সমনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়।
 

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সুপ্রিম কোর্ট জানায়, ট্রায়াল কোর্টের কাছে সিবিআইয়ের দাখিল করা ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলাটি চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি ছিল না। ফলে আদালত ক্লোজার রিপোর্ট গ্রহণ করে মামলার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন।
 

ড. মনমোহন সিং ২০২৪ সালের ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। সুপ্রিম কোর্টের এই রায়ের পর তার বিরুদ্ধে থাকা একমাত্র দুর্নীতির মামলারও আইনি অবসান হলো।
 

রায়ের পর প্রধান বিরোধী দল কংগ্রেস এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ড. মনমোহন সিংকে ঘিরে অতীতের অভিযোগের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম রূপকার হিসেবে পরিচিত ড. মনমোহন সিং ১৯৯১ সালে দেশটির অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধান হিসেবে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী এবং দেশটির প্রথম শিখ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৯ সালের নির্বাচনের পর তিনি দ্বিতীয় মেয়াদেও প্রধানমন্ত্রী হন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।