ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ডিজিটাল ডটনেটে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আলটিমেটাম আইএসপিএবি-এর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:১৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:১৪:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৬ বার পঠিত
ডিজিটাল ডটনেটে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আলটিমেটাম আইএসপিএবি-এর ছবি: সংগৃহীত
চাঁদা না পেয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোডের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‌‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরকারী সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি। না হয় নিরাপত্তাহীনতার কারণে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার আশংকা করছে সংগঠনটি। 

মঙ্গলবার(১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি, চট্টগ্রাম বিভাগ আয়েজিত সংবাদ সম্মেলনে এই আশংকার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের চট্টগ্রাম বিভাগ আহবায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স। 

সংবাদ সম্মেলনে বলা হয়-গতকাল সোমবার দুপুরে একদল সন্ত্রাসী ‌‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে ঢুকে দাবীকৃত  চাঁদা না দেয়ায় ভাংচুর চালায়। প্রায় দুই কোটি টাকা চাঁদার দাবিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভেঙে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। 

এ ঘটনার পর থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা সহেএ্ এই পেশার অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।