ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘আমাকে হত্যার চেষ্টা করলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করব’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০৪:২৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০৬:১৯:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি: ‘আমাকে হত্যার চেষ্টা করলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করব’ ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি তাঁকে হত্যা বা হত্যার কোনো চেষ্টা চালায়, তাহলে মার্কিন সামরিক বাহিনীকে ইরানে ব্যাপক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন। তিনি জানান, মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যেই ইরানের দিকে তাক করে রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তাদের ওপর ইরানের পক্ষ থেকে সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের মাঝেই ট্রাম্পের এই নজিরবিহীন সামরিক হুঁশিয়ারি সামনে এলো।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে লক্ষ্য করে লিখেছেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে ১০০০ ক্ষেপণাস্ত্র তাক করে (লকড অ্যান্ড লোডেড) রাখা হয়েছে। যদি ইরান সরকার বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট—এই ক্ষেত্রে আমাকে—হত্যা বা হত্যার চেষ্টা করার হুমকি কার্যকর করে, তবে তাৎক্ষণিকভাবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র আঘাত হানবে।’
ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীকে ইতিমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি লেখেন, ‘ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আগামী এক বছরের জন্য (যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে) প্রস্তুত ও সক্ষম। তারা ইরানের যেকোনো অঞ্চল সম্পূর্ণ ধ্বংস করে দিতে রাজি।’

প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কোনো মার্কিন কর্মকর্তার ওপর ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সতর্কবার্তা দিয়ে আসছে। বিশেষ করে ২০২০ সালে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। তেহরান সে সময় থেকেই এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে।

সম্প্রতি ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাঁর নির্বাচনী প্রচারণার সময়ও ইরানি ষড়যন্ত্রের আশঙ্কার কথা জানিয়েছিল।

তবে ট্রাম্পের এই সর্বশেষ পোস্ট এবং সরাসরি সামরিক হামলার নির্দেশের বিষয়ে পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে ওমানে যখন দুই দেশের মধ্যে অত্যন্ত সংবেদনশীল আলোচনা শুরুর প্রস্তুতি চলছে, ঠিক তখনই ট্রাম্পের এই কড়া বার্তা ইরানকে আলোচনার টেবিলে চাপে রাখার একটি কৌশল হতে পারে। এই হুমকির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।