ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের রায় বহাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১১:২২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১১:২২:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের রায় বহাল ছবি সংগৃহীত

 

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে। হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে টানা তিন দিন শুনানি শেষে বুধবার (৮ জুলাই) রায়ের দিন নির্ধারণ করা হয়েছিল।
 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
 

পূর্বে, গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে গণভোটের বিধান পুনর্বহালের নির্দেশ দেন আদালত। তবে সংশোধনী পুরোপুরি বাতিল করা হয়নি।
 

রায়ে আদালত উল্লেখ করেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ এবং তা নিশ্চিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনগুলোতে জনগণের আস্থা ও প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন ওঠায় এ বিষয়ে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
 

হাইকোর্ট আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং তা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত। এ প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থার বিলুপ্তি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া গণভোট সংক্রান্ত বিধান বাতিল করাও সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে পূর্বের বিধান পুনর্বহাল করা হয়েছে।
 

রায়ে আরও বলা হয়, পঞ্চদশ সংশোধনীর অন্যান্য ধারাগুলো সম্পূর্ণ বাতিল করা হয়নি। ভবিষ্যতে জাতীয় সংসদ জনগণের মতামতের ভিত্তিতে এসব বিষয়ে সংশোধন বা পরিমার্জন করতে পারবে।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় এবং সংবিধানে একাধিক পরিবর্তন আনা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।