ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যুর মিছিল: প্রাণ হারালেন ৭ হাজারের বেশি ট্রাম্পের জবাবে ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দাবি ইরানের জ্বালানি তেলের মজুত ৬ মাসে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা সরকারের ৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ বায়তুল মোকাররমে এসি স্থাপনের নামে মূল আর্চ ভাঙার অভিযোগ ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান জ্বালানি সংকট কাটাতে সরাসরি ক্রয়ে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, ফের গ্যাস সরবরাহে সংকট উচ্চস্বরে গান বাজানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসা ছাত্র সংঘর্ষ আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল ভূমধ্যসাগরে ৯ দিন ভাসল নৌকা: অনাহারে ১১ বাংলাদেশির মৃত্যু বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে সরকারের ১৮০ দিন পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ মতবিনিময় সভা ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব ইরানের সেনাপ্রধানের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ধাক্কা: বড় ধরনের ক্ষতি নেই জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়ে ২৪৪৩ মিলিয়ন ঘনফুটে ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন, দাবি গালিবাফের অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়, জানাল বাংলাদেশ

সিরিয়া সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:৪০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৪০:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সিরিয়া সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁন ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধ আর ধ্বংসস্তূপ থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে সিরিয়া। নতুন সরকার আসার পর দেশটিতে এবার প্রথমবারের মতো সফরে আসছেন কোনো পশ্চিমা দেশের সরকারপ্রধান। তিনি হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন।
 
রবিবার সিরিয়া সরকার জানিয়েছে, তারা ফরাসি প্রেসিডেন্টের সফরের অপেক্ষায় রয়েছে। ২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর এটিই হবে পশ্চিম ইউরোপের কোনো নেতার প্রথম সিরিয়া সফর।
 
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ জানিয়েছে, দুই দেশের সম্পর্ক জোরদার করতে ম্যাক্রোঁন এই সফরে আসবেন। তবে সফরের নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ম্যাক্রোঁনের সঙ্গে ফরাসি কোম্পানিগুলোর প্রতিনিধি ও বিনিয়োগকারীদের একটি দলও থাকবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে।
 
এর আগে ২০০৯ সালে সবশেষ সিরিয়া সফর করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। এরপর ২০১১ সালে আসাদ সরকার সাধারণ মানুষের বিক্ষোভে দমন-পীড়ন চালালে দেশে যুদ্ধ শুরু হয়। এতে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয় এবং সিরিয়ার ব্যাপক ক্ষতি হয়।
 
নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর গত বছরের শুরুতে প্রথম বিদেশি নেতা হিসেবে দামেস্ক সফর করেন কাতারের আমির। এরপর এ বছরের জানুয়ারিতে ইউরোপীয় কমিশনের প্রধান এবং এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সিরিয়া সফর করেন। গত বছর প্যারিসে প্রেসিডেন্ট শারাকে আতিথেয়তা দিয়েছিলেন ম্যাক্রোঁন। এবার তিনিই প্রথম কোনো পশ্চিমা নেতা হিসেবে দামেস্কে যাচ্ছেন।
 
তবে ম্যাক্রোঁনের এই সফরের ঘোষণার মাত্র কয়েকদিন আগেই বৃহস্পতিবার দামেস্কের একটি ক্যাফেতে বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। দীর্ঘ ১৩ বছরের যুদ্ধের পর দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় থাকা নতুন সরকারের জন্য এ ধরনের হামলা একটি বড় চ্যালেঞ্জ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।