ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

ঘানা ও আইভরি কোস্টে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৩০, নিখোঁজ অনেকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০২:০১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০২:০১:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ঘানা ও আইভরি কোস্টে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৩০, নিখোঁজ অনেকে সংগৃহীত ছবি
 

পশ্চিম আফ্রিকার দুই দেশ ঘানা ও আইভরি কোস্টে টানা ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

ঘানার রাজধানী আক্রায় সোমবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে মঙ্গলবার পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে জাতীয় ফায়ার সার্ভিস। বহু বাড়িঘর, সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপপরিচালক মারিয়াম ডংয়েলা মিল্লাহ জানান, পুরো এলাকা পানিতে ডুবে গেছে এবং পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
 

আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রে প্রায় ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে সংখ্যাটি প্রকাশ করেনি।
 

ঘানার প্রেসিডেন্ট জন মাহামা জানান, আক্রায় প্রায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত বছরের সর্বোচ্চ একদিনের বৃষ্টির তুলনায় প্রায় আড়াই গুণ বেশি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে জলপ্রবাহে বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘানার আবহাওয়া অধিদপ্তর চলতি সপ্তাহে আরও ভারি বৃষ্টির আশঙ্কায় রাজধানীর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।