ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড়

আমেরিকা প্রতিশ্রুতি রাখলে ইরানও কথা রাখবে: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২৬:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
আমেরিকা প্রতিশ্রুতি রাখলে ইরানও কথা রাখবে: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করে, তবে ইরানও তাদের কথা রাখবে। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইরানকে কোনো হুমকি দেওয়া হলে তার কড়া জবাব দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘পারস্পরিক সমঝোতা একটি দ্বিমুখী রাস্তা। আমেরিকা চুক্তির শর্ত মানলে, আমরাও নিজেদের প্রতিশ্রুতি পালন করব।’ তিনি কারও নাম উল্লেখ না করে হোয়াইট হাউসের দিকে ইঙ্গিত করে বলেন, অহেতুক অভিযোগ ও ভিত্তিহীন হুমকির জবাব ইরান যুক্তি দিয়ে এবং অত্যন্ত কঠোরভাবে দেবে।

এদিকে, পারমাণবিক বিষয়ে আলোচনার জন্য আমেরিকার একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। ইরানের একটি দলও সেখানে যাচ্ছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষক জেসন ক্যাম্পবেল জানান, আমেরিকার এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা ইরানের সাথে আলোচনা এগিয়ে নিতে সত্যিই আগ্রহী।

তবে দোহায় এখনই দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো বৈঠক হচ্ছে না। তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা শুরু করবে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে কথার লড়াই চলতে থাকলেও এই গুরুত্বপূর্ণ আলোচনা সামনে এগিয়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।