ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সিলেটে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে রোববার থেকে অভিযান শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৬:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
সিলেটে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে রোববার থেকে অভিযান শুরু সংগৃহীত ছবি

সিলেট নগরীতে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে আগামী রোববার (২১ জুলাই) থেকে এ অভিযান পরিচালিত হবে।
 

শুক্রবার (১৯ জুলাই) এসএমপির সদর দপ্তরে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানান এসএমপি কমিশনার মো. রেজাউল করিম।
 

তিনি বলেন, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এ মেয়াদ অতিক্রম করা যেকোনো যানবাহন রাস্তায় চলাচল করলে তা অবৈধ বলে গণ্য হবে। পাশাপাশি রংচটা, বায়ুদূষণকারী ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
 

সভায় আরও জানানো হয়, সড়ক দুর্ঘটনা হ্রাস, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনাই অভিযানের মূল উদ্দেশ্য।
 

সভায় বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক ও শ্রমিক সংগঠন এবং সিএনজি-লেগুনা শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
 

পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের পাশাপাশি নগরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। তবে অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত যানবাহন রাস্তায় নামালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।