ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৭:৫৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৫:৩৮:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ছবি: সংগৃহীত
এবার রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছেন এক ছিনতাইকারী। ব্যাগ ছিনিয়ে চাপাতি হাতেই দিব্বি পুলিশের সামনে দিয়ে চলে যান ওই যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
 
শুক্রবার (১৮ জুলাই) রাতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনার পর পথচারীদের থেকে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সদস্যরা। তবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিংবা ছিনতাইকারী কাউকে পায়নি পুলিশ।
 
তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর আইনের আওতায় আনতে চেষ্টা করা হবে।
 
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, রাত ১২টার পর রাসেল স্কয়ার মোড়ে ট্রাকের চাপ থাকে বেশি। এছাড়া রাসেল স্কয়ারের আশপাশে অনেকগুলো নৈশকোচের স্ট্যান্ড রয়েছে। রাতে এসব বাস ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। পুলিশ সদস্য হয়তো চাপাতি হাতে যুববকে খেয়াল করেননি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।