ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

কাটল আড়াই বছরের অচলাবস্থা: অবশেষে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে চালু হলো ১০ বেডের আইসিইউ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৩:২৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৩:২৩:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
কাটল আড়াই বছরের অচলাবস্থা: অবশেষে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে চালু হলো ১০ বেডের আইসিইউ ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। রোববার (১৪ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আইসিইউ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন।

এ সময় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা সিভিল সার্জন ডা. শরিফুল আবেদীন কমল এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার সাড়ে ১৩ লাখ মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই ২৫০ শয্যার হাসপাতাল ভবন। ওই সময়ই প্রায় ৩ কোটি টাকা মূল্যের আইসিইউর আধুনিক যন্ত্রপাতি কেনা হয়। পরবর্তীতে ২০২৩ সালের নভেম্বরে আইসিইউ ইউনিটটি প্রথম উদ্বোধন করা হলেও চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটে গত আড়াই বছর সেখানে কোনো সেবা মেলেনি।

আইসিইউ চালু না থাকায় এতদিন এই অঞ্চলের মুমূর্ষু রোগীদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকা বা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হতো। এতে পথেই অনেক রোগীর অবস্থা সংকটাপন্ন হতো এবং চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তিতে পড়তেন স্বজনরা। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি এবং গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় এটি পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেয়।

উদ্বোধন শেষে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘প্রাথমিক পর্যায়ে বর্তমানে হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এই আইসিইউ সেবা অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা হবে। পরবর্তীতে সাধারণ মুমূর্ষু রোগীদেরও এই ইউনিটে চিকিৎসা দেওয়া হবে।’

তিনি আরও জানান, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও বর্তমানে মাত্র ১০০ শয্যার জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। হাসপাতালটি যাতে পূর্ণাঙ্গ জনবল ও সক্ষমতা নিয়ে চলতে পারে, সে বিষয়ে ইতিমধ্যে জাতীয় সংসদেও আলোচনা করা হয়েছে। এটি পরিপূর্ণভাবে চালু হলে জেলার স্বাস্থ্যসেবার মান বহুগুণ বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।