ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

খুলনায় মসজিদে ঢুকে গুলি, ফজরের নামাজের পর আহত ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০১:০৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০১:০৯:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
খুলনায় মসজিদে ঢুকে গুলি, ফজরের নামাজের পর আহত ২ ছবি সংগৃহীত

খুলনার দৌলতপুর এলাকায় একটি মসজিদে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৪ জুন) ফজরের নামাজ শেষে ওজোপাডিকো জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর মসজিদের ভেতরে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় বাসিন্দা আলম শেখ। এ সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

হামলায় লোকমান হাকিম ও আলম শেখ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে থাকা মুসল্লিরা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।

চিকিৎসকদের পরামর্শে পরে গুরুতর আহত লোকমান হাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।