ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় সহায়তা তহবিলকে স্বাগত জানাল অস্ট্রেলীয় ত্রাণ সংস্থা পাল্টাপাল্টি হামলায় হরমুজ প্রণালিতে আরও কমেছে জাহাজ চলাচল মোদির বাসভবনের সামনে বিক্ষোভকালে রাহুল গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতা আটক ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আসবে: ডা. জাহেদ উর রহমান পদ্মা এক্সপ্রেসে হামলার ঘটনায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার ২৭৮, ব্যাপক ক্ষয়ক্ষতি রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯ নিট দুর্নীতি ও শিক্ষা সংকট: জেনজি-তে উত্তাল দিল্লি সংসদ ভারতীয় রাজনীতিতে নতুন মোড়: মোদী সরকারের বিরুদ্ধে তরুণের জাগরণ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬৯ ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, মেয়াদ বাড়িয়ে ১ বছর করলো সৌদি আরব গায়ানায় ১১৬ আরোহী নিয়ে ফেরিডুবি, জীবিত উদ্ধার ৬৭ ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ও কড়া নজরদারি: শিলিগুড়িতে অমিত শাহ বিশ্বজুড়ে মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয় ঢাকার ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদীর পানি

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১২:৩০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১২:৩০:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ ছবি: সংগৃহীত

 

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখানে চিকিৎসাধীন বা রেফার করা রোগীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে দ্রুত ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
 

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, আগের দিন (১১ জুন) জারি করা স্মারকের ভিত্তিতে আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর ফলে সেখান থেকে স্থানান্তরিত রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 

নির্দেশনায় বলা হয়েছে, রেফার করা রোগীদের চিকিৎসা যেন বিলম্বিত না হয় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সেবা প্রদান করা হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
 

এই নির্দেশনার আওতায় যেসব হাসপাতালে রোগীদের পাঠানো হবে সেগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।
 

স্বাস্থ্য অধিদফতরের এই পদক্ষেপকে রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর একটি জরুরি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।