ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ৮০ কিলোমিটার দূরত্ব কমানোর পরিকল্পনা, বাজেটে বড় ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৯:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৯:৪০:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে ৮০ কিলোমিটার দূরত্ব কমানোর পরিকল্পনা, বাজেটে বড় ঘোষণা ছবি সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে নতুন কর্ডলাইন নির্মাণ, যার ফলে এই রুটে যাত্রাপথ প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে বলে আশা করা হচ্ছে।
 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল ব্যবস্থা গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে রেল খাতকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

বাজেট বক্তব্যে তিনি জানান, দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ওয়াগন সংগ্রহ, সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয়ভাবে রেল কোচ ও লোকোমোটিভ সংযোজনের পরিকল্পনাও রয়েছে।
 

এছাড়া ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, ইলেকট্রিক ট্র্যাকশন প্রযুক্তি ব্যবহার এবং উচ্চগতির রেল যোগাযোগ চালুর বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী।
 

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে চট্টগ্রামকে একটি আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার পাশাপাশি দেশের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।