ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

ওয়াশিংটন-তেহরান মধ্যস্থতায় এবার ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০২:৩২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০২:৩২:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
ওয়াশিংটন-তেহরান মধ্যস্থতায় এবার ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বৃহস্পতিবার (২১ মে) তেহরান সফরে গিয়েছেন। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ও পরামর্শ প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বুধবার (২০ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরানে পৌঁছান। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় ইরান সফর।

ইসলামাবাদ গত এক মাসেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।