ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ডাকসুর হল সংসদ নেতা এক্সপেলড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৩:৫৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৩:৫৭:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ডাকসুর হল সংসদ নেতা এক্সপেলড ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ,ঢাকা বিশ্ববিদ্যালয়।

স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ব্যবহার করে পরীক্ষার উত্তর খোঁজার সময় হাতেনাতে ধরা পড়ে তাৎক্ষণিকভাবে বহিষ্কার (এক্সপেলড) হয়েছেন মো. ফেরদাউস নামের এক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ তারিখে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. ফেরদাউস ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষায় অংশ নেন। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষার মাঝপথে, আনুমানিক বেলা ১১টার দিকে তিনি ওয়াশরুমে যাওয়ার কথা বলে পরীক্ষার হল থেকে বের হন। পরে বিভাগের করিডরে একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সোহরাবের কাছ থেকে একটি মোবাইল ফোন সংগ্রহ করেন।

অভিযোগ রয়েছে, ওই মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন তিনি। এ সময় দায়িত্বরত শিক্ষকরা তাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষকরা মোবাইল ফোনের সার্চ হিস্ট্রি পরীক্ষা করে দেখতে পান, পরীক্ষায় আসা প্রশ্নগুলো হুবহু সেখানে অনুসন্ধান করা হয়েছে।নিয়ম লঙ্ঘনের এই অকাট্য প্রমাণের  ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।  
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বহিষ্কৃত এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে শিবির-সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। হলের ভেতরে তিনি প্রভাবশালী শিবির নেতা হিসেবেও পরিচিত।

এদিকে, একজন নির্বাচিত ছাত্রনেতার এমন অনৈতিক কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডিজিটাল জালিয়াতির এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এ ঘটনায় সহায়তা করার অভিযোগে অন্য শিক্ষার্থী সোহরাবের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. ফেরদাউসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।