ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, বহু শিক্ষার্থী অপহরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৪৫:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, বহু শিক্ষার্থী অপহরণ ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে বন্দুকধারীরা একটি স্কুলে হামলা চালিয়ে অপহরণ করেছে বহু শিক্ষার্থীকে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
 
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে আসকিরা-উবা স্থানীয় সরকার এলাকার মুসা প্রাইমারি অ্যান্ড জুনিয়র সেকেন্ডারি স্কুলে। ক্লাস চলাকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা উবাইদাল্লাহ হাসান রয়টার্সকে জানিয়েছে, সকাল ৯টার দিকে হামলাকারীরা স্কুলে ঢুকে পড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী পাশের ঝোপে পালিয়ে যেতে সক্ষম হলেও অনেককে ধরে নিয়ে যাওয়া হয়।
 
স্কুলের এক শিক্ষক জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সংসদ সদস্য মিদালা উসমান বালামি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে দ্রুত শিক্ষার্থীদের উদ্ধারে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
নাইজেরিয়ার উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরেই সশস্ত্র বিদ্রোহ ও অপহরণের ঘটনায় অস্থির। বিশেষ করে বোরনো রাজ্যকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্যতম ঘাঁটি হিসেবে ধরা হয়। ২০১৪ সালে চিবোক থেকে শত শত স্কুলছাত্রী অপহরণের ঘটনার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে দেশটি। বিশ্লেষকদের মতে, সরকারি নিয়ন্ত্রণ দুর্বল থাকা গ্রামীণ এলাকাগুলোতে অপহরণ এখন সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ আদায়ের বড় মাধ্যম হয়ে উঠেছে।
 
এদিকে শুক্রবার পৃথক আরেক ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়ো রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয় থেকেও কয়েকজন শিক্ষার্থীকে অপহরণের খবর পাওয়া গেছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অপহরণকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।