ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ইরানের নতুন আলোচনার প্রস্তাবে বিশ্ববাজারে কমল তেলের দাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১১:৩২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১১:৩২:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ইরানের নতুন আলোচনার প্রস্তাবে বিশ্ববাজারে কমল তেলের দাম ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনার জন্য ইরানের প্রস্তাব সামনে আসার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনায় বাজারে সাময়িক স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ মে) গ্রিনিচ মান সময় দুপুর ১টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ কমে ১১০ দশমিক ১৪ ডলারে নেমে আসে।
 

অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৩ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ কমে ১০৩ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।
 

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। এই খবর প্রকাশের পরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে দামের নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
 

তবে সাম্প্রতিক দরপতনের পরও সপ্তাহজুড়ে তেলের বাজারে ঊর্ধ্বগতি বজায় রয়েছে। চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেড়েছে। বৃহস্পতিবার একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২৬ দশমিক ৪১ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ের মধ্যে অন্যতম।
 

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি তৈরি করলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন সংকট তৈরি হতে পারে।
 

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, বাজার বর্তমানে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। সামান্য ইতিবাচক খবরেও দামের বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে।
 

বিশ্ব জ্বালানি বাজারে উত্তেজনার অন্যতম কারণ হরমুজ প্রণালির পরিস্থিতি। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনও আংশিকভাবে সীমিত রয়েছে। একই সঙ্গে মার্কিন অবরোধের কারণে ইরানের তেল রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর প্রভাব বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহ এবং আন্তর্জাতিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ তৈরি করতে পারে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।