ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

চরভদ্রাসনে পহেলা বৈশাখে লাঠিখেলার বর্ণিল আয়োজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
চরভদ্রাসনে পহেলা বৈশাখে লাঠিখেলার বর্ণিল আয়োজন চরভদ্রাসনে পহেলা বৈশাখের উৎসবে বিলুপ্তপ্রায় লাঠিখেলার ঝংকার ,ছবি : প্রতিনিধি
ফরিদপুর জেলা প্রতিনিধি,

 বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মঙ্গলবার (পহেলা বৈশাখ) বেলা ১১টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠের পাকুড়তলায় ঢাকের তালে তালে এবং লাঠির ঝংকারে তৈরি হয় এক অনন্য পরিবেশ। শত শত দর্শক মাঠে ভিড় জমিয়ে উপভোগ করেন এই রোমাঞ্চকর খেলা। খেলোয়াড়দের নিপুণ কসরত, দ্রুত লাঠির ঘূর্ণন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পুরো মাঠ বারবার করতালিতে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। তিনি তার বক্তব্যে লাঠিখেলার গুরুত্ব তুলে ধরে বলেন, “লাঠিখেলা আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। সময়ের পরিবর্তনে এই খেলা হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নিয়মিত চর্চা ও এমন আয়োজনের বিকল্প নেই।”

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবারের পহেলা বৈশাখে চরভদ্রাসনের মানুষের জন্য লাঠিখেলাই ছিল প্রধান আকর্ষণ ও বিনোদন। আয়োজকদের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা, এবং তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।