ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

দেশে হামে ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১২:৪১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১২:৪১:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
দেশে হামে ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি মৃত্যু নিশ্চিত হাম রোগে এবং বাকি আটটি উপসর্গজনিত। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি শিশুর মধ্যে উপসর্গ শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
 

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুগুলো ঘটে। মৃত শিশুদের মধ্যে ছয়জন ঢাকার, দুজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর বাসিন্দা।
 

একই সময়ে ১ হাজার ১০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৪৮৫ জন ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু, এদের মধ্যে ২৯০ জনই ঢাকার। এ ছাড়া নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১৭৬ শিশু, যার ১৫৭ জনই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একই সময়ে চিকিৎসা শেষে ৯৩৫ শিশু হাসপাতাল ছেড়েছে। এদের মধ্যে ২৫৮ জন ঢাকার, ৭৯ জন খুলনার, ৮৯ জন রাজশাহীর, ২৬ জন সিলেটের, ৫০ জন বরিশালের এবং অন্যান্য বিভাগ থেকেও কিছু শিশু রয়েছে।
 

এর আগে ১২ থেকে ১৩ এপ্রিলের মধ্যে হাম ও উপসর্গে সাত শিশুর মৃত্যুর খবর জানানো হয়েছিল, যার মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত ছিল। সাম্প্রতিক এই ধারাবাহিকতায় সংক্রমণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪-এ। এছাড়া উপসর্গ শনাক্ত হয়েছে ১৮ হাজার ১২৯ শিশুর মধ্যে, যাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৮৯৭ শিশুর হাম নিশ্চিত হয়েছে এবং চিকিৎসা শেষে ৯ হাজার ৩০৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে জ্বর বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সচেতনতা বাড়ানো জরুরি, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।