ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইরানের জাহাজ চলাচলে ট্রাম্পের অবরোধ: দোরগোড়ায় কি বিশ্বযুদ্ধ?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০২:২৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০২:২৮:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ইরানের জাহাজ চলাচলে ট্রাম্পের অবরোধ: দোরগোড়ায় কি বিশ্বযুদ্ধ? ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের জাহাজ চলাচলে অবরোধ আরোপের উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে- আইনগত, সামরিক এবং অর্থনৈতিক সব দিক থেকেই।

বিশ্লেষকদের মতে, সরাসরি ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌবাহিনী অবস্থান নেবে না। যেমন বান্দার আব্বাস বা জাস্ক বন্দরের আশেপাশে অবস্থান নেওয়া হলে তাৎক্ষণিক ড্রোন, ক্ষেপণাস্ত্র বা দ্রুতগতির আত্মঘাতী নৌযানের হামলার ঝুঁকি তৈরি হবে।

এর পরিবর্তে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে নজরদারি চালাবে। ইরানের বন্দর থেকে কোন জাহাজ বের হচ্ছে এবং সেগুলোর মালিকানা কার- এসব শনাক্ত করা হবে। এমনকি জাহাজের ট্র্যাকিং সিস্টেম (এআইএস) বন্ধ থাকলেও, সেগুলো গালফ অব ওমানে প্রবেশের পর মার্কিন নৌবাহিনীর পক্ষে সেগুলোকে চিহ্নিত ও আটকে দেওয়া তুলনামূলক সহজ।

তবে ইরান এই পদক্ষেপকে ‘সামুদ্রিক দস্যুতা’ বলে অভিহিত করেছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, প্রয়োজন হলে তারা উপসাগরীয় আরব দেশগুলোর বন্দরেও হামলা চালাতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ ভাঙতে এলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করে দেওয়া হবে।

এ পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরানের মিত্র দেশগুলোর ভূমিকা। বিশেষ করে চীন ও রাশিয়া কী অবস্থান নেবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদি কোনো চীনা মালিকানাধীন জাহাজ আটকানো হয়, তাহলে উত্তেজনা আরও বাড়তে পারে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চীন যদি তাদের জাহাজকে সশস্ত্র নৌ-সুরক্ষা দিতে শুরু করে; বিশেষ করে জিবুতিতে থাকা তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে- তাহলে পরিস্থিতি সরাসরি বড় শক্তিগুলোর মুখোমুখি অবস্থানে রূপ নিতে পারে।

সব মিলিয়ে, এই অবরোধ কৌশল শুধু ইরানের ওপর চাপ সৃষ্টি নয়, বরং পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।

সূত্র: বিবিসি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।