ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

১৪ জেলায় তাপপ্রবাহ আরও তিন দিন, বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ১০:৫৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ১০:৫৮:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
১৪ জেলায় তাপপ্রবাহ আরও তিন দিন, বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টি ছবি সংগৃহীত

দেশের ১৪টি জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ আগামী আরও তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।
 

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
 

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, এ তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
 

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি, ৪০ থেকে ৪২ ডিগ্রি তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
 

সোমবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যেখানে দিনভর তীব্র রোদ ও ভ্যাপসা গরম অনুভূত হয়। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
 

এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।