ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

বাগেরহাটে কুমির-কুকুর ঘটনা: ভাইরাল ভিডিও ঘিরে অপতথ্যের বিস্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৪:২৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৪:২৫:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
বাগেরহাটে কুমির-কুকুর ঘটনা: ভাইরাল ভিডিও ঘিরে অপতথ্যের বিস্তার সংগৃহীত ছবি
 

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘীতে কুমিরের একটি কুকুর ধরে নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে। তবে মাজার কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের দাবি, ঘটনাটি পরিকল্পিত নয়; বরং এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
 

তাদের ভাষ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর মাজার এলাকায় কয়েকজনকে কামড় দেয় এবং আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা সেটিকে তাড়ানোর চেষ্টা করলে কুকুরটি দৌড়ে দিঘীর ঘাটের দিকে চলে যায়। এ সময় নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদারকে আঁচড় দিলে তিনি পা সরিয়ে নেন, ফলে কুকুরটি পানিতে পড়ে যায়। পরে দিঘীতে থাকা কুমিরটি সেটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। এই মুহূর্তটির ভিডিও ধারণ হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি এর আগে কয়েকজন মানুষকে আক্রমণ করার পাশাপাশি আশপাশে মুরগিও মেরে ফেলেছিল এবং আক্রমণাত্মক আচরণ করছিল। স্থানীয়দের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কুকুরটি অনিচ্ছাকৃতভাবে পানিতে পড়ে যায়।
 

নিরাপত্তাকর্মী ফোরকান হাওলাদার জানান, ঘটনার সময় তিনি লোকজনকে সতর্ক করছিলেন এবং কুকুরটির আঁচড়ে আহত হয়ে পরে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একইসঙ্গে স্থানীয় দোকানি ও বাসিন্দারাও জানান, কুকুরটি একাধিক ব্যক্তিকে আক্রমণ করেছিল, যার মধ্যে একটি শিশুও ছিল।
 

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাদ্য হিসেবে দেওয়া হয়েছে বা তার পা বেঁধে পানিতে ফেলা হয়েছে। তবে এসব দাবির সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 

মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে দিঘীতে একটি মাত্র কুমির রয়েছে, যা ২০০৫ সালে ভারত থেকে আনা হয়। দীর্ঘদিন ধরে এখানে থাকা এই কুমিরটি সাধারণত মানুষের উপস্থিতিতে আক্রমণাত্মক আচরণ করে না, তবে এটি একটি বন্য প্রাণী হওয়ায় যেকোনো সময় আচরণ পরিবর্তন করতে পারে।
 

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত হলেও সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি সঠিক তথ্য যাচাই করে প্রচারের জন্য সবার প্রতি আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।