ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

নেত্রকোনায় জমি বিরোধে সংঘর্ষ: ভাতিজার ছোড়া ঢিলে চাচার মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১১:৫১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১১:৫১:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
নেত্রকোনায় জমি বিরোধে সংঘর্ষ: ভাতিজার ছোড়া ঢিলে চাচার মৃত্যু ছবি সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
 

নিহত ব্যক্তি আবু সাদেক ভুঁইয়া (৬৫), তিনি ওই গ্রামের বাসিন্দা কাজিম উদ্দীন ভুঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক ভুঁইয়া ও তার ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তা কথাকাটাকাটিতে রূপ নেয়।
 

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে ফিরোজ মিয়া, তার ছেলে জোনাইদসহ কয়েকজন মিলে সাদেক ভুঁইয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় জোনাইদের ছোড়া একটি ঢিল সাদেক ভুঁইয়ার বুকে আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।