ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইরানকে ধ্বংসের হুমকির পরই সুর বদলালেন ট্রাম্প, চুক্তির আশাবাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১০:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১০:০২:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ইরানকে ধ্বংসের হুমকির পরই সুর বদলালেন ট্রাম্প, চুক্তির আশাবাদ ছবি সংগৃহীত

ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দেওয়ার কিছু সময়ের মধ্যেই সুর নরম করে সম্ভাব্য চুক্তির আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থান পরিবর্তন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
 

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। সেখানে তিনি হুমকি দিয়ে বলেন, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে এবং হরমুজ প্রণালী খুলে দিতে বলেন।
 

তবে এর অল্প সময় পরই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভিন্ন সুরে কথা বলেন তিনি। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলছে এবং সোমবারের (৬ এপ্রিল) মধ্যেই একটি সমঝোতা চুক্তি হতে পারে বলে তিনি আশা করছেন।
 

যদিও তেহরান বারবারই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো আলোচনা করছে না এবং পূর্বের অবস্থানেই রয়েছে।
 

বিশ্লেষকদের মতে, একদিকে কঠোর হুমকি, অন্যদিকে আলোচনার আশাবাদ—এই দ্বৈত অবস্থান বর্তমান ভূরাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সামরিক পদক্ষেপ জোরদার করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বাড়িয়ে দিয়েছে, যা বিশ্ববাজারে তেল সরবরাহে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।