ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

ভারতের বিরুদ্ধে ‘কঠোর’ হুঁশিয়ারি পাকিস্তানের: লক্ষ্যবস্তু হতে পারে কলকাতাও!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০১:৫২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০১:৫২:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ভারতের বিরুদ্ধে ‘কঠোর’ হুঁশিয়ারি পাকিস্তানের: লক্ষ্যবস্তু হতে পারে কলকাতাও! ছবি: সংগৃহীত
ভারতের যেকোনো ‘দুঃসাহসিকতার’ বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাও দেশটির লক্ষ্যবস্তু হতে পারে।

গতকাল শনিবার (০৫ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুমকি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উসকানি পেলে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে। ভারত একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করতে পারে।

লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ আরও বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ, আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।

তিনি দাবি করেন, এমন ইঙ্গিত রয়েছে যে, এই ধরনের অভিযানে স্থানীয় কর্মী বা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে একটি ঘটনা সাজানো হতে পারে। কিন্তু এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি।

এরআগে বৃহস্পতিবার খাজা আসিফ বলেছিলেন, যেকোনো হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত।’

সূত্র: নিউজ এইটটিন ও টাইমস অব ইন্ডিয়া

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।