ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি—কঠোর জবাব দিল ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৯:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি—কঠোর জবাব দিল ইরান ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য কড়া আল্টিমেটাম দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের জন্য “ভয়াবহ পরিণতি” অপেক্ষা করছে।

তবে এই হুঁশিয়ারিকে ‘দুর্বল ও উদ্বিগ্ন’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া সদর দফতর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এই হুমকি গ্রহণযোগ্য নয়। কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহি বলেন, “শত্রুপক্ষ যদি কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে ইরান ধারাবাহিক ও ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাবে।”

এর আগে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের মাহশাহর পেট্রোকেমিক্যাল জোনে পাঁচজন নিহত এবং প্রায় ১৭০ জন আহত হয়েছেন। এছাড়া চলমান সংঘাতে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়েও হামলার অভিযোগ উঠেছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আরও তীব্র আকার ধারণ করেছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।