ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

আরাকান আর্মির গুলিতে ২ রোহিঙ্গা নিহত: মংডু সীমান্তে থামছে না রক্তক্ষরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০১:০৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:০৩:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
আরাকান আর্মির গুলিতে ২ রোহিঙ্গা নিহত: মংডু সীমান্তে থামছে না রক্তক্ষরণ ছবি: সংগৃহীত

মায়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকালে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই রোহিঙ্গা মুসলিম যুবক নিহত হয়েছেন। গত ৩১ মার্চ থা ইয়েত ওক গ্রামের কাছে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সীমান্ত পার হওয়ার সময় চারজন রোহিঙ্গাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় আরাকান আর্মির সদস্যরা। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং বাকি দুজন ভাগ্যক্রমে পালিয়ে গ্রামে ফিরতে সক্ষম হন।

 

​বিস্তারিত তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি মোহাম্মদ ফারুক, পিতা মোহাম্মদ সালিম। অন্যজন জিয়াউর রহমান বলে ধারণা করা হচ্ছে, তবে তার মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রাখাইন জুড়ে আরাকান আর্মির ক্রমবর্ধমান নির্যাতন, অপহরণ এবং সহিংসতার হাত থেকে বাঁচতে প্রতিদিন অনেক রোহিঙ্গা পরিবার ভিটেমাটি ছেড়ে পালানোর চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মংডু ও এর আশপাশের এলাকায় বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে। কেবল রোহিঙ্গা জনগোষ্ঠীই নয়, সীমান্ত এলাকায় বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো গুরুতর অভিযোগও রয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে। মানবাধিকার সংস্থাগুলো এই অঞ্চলের অস্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক মানুষের ওপর এমন পরিকল্পিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।