ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

ইরান-ইসরায়েল যুদ্ধ তীব্রতর, কারাজে হামলায় নিহত ৮, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১২:০৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১২:০৯:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
ইরান-ইসরায়েল যুদ্ধ তীব্রতর, কারাজে হামলায় নিহত ৮, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ছবি সংগৃহীত

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কারাজ শহরের একটি সেতুতে চালানো বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

একই সঙ্গে আহবাজ শহর ও ইসফাহান প্রদেশের দুটি বড় ইস্পাত কারখানায় হামলার খবর পাওয়া গেছে। তেহরানের একটি পুরনো চিকিৎসা গবেষণা কেন্দ্রেও বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এদিকে পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৯১ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাজধানী তেলআবিব ও ইলিয়াত শহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম হয়েছে। এর আগের এক হামলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে পেতাহ তিকভা শহরের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসময় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ডেটা সেন্টারে হামলার দাবি করেছে আইআরজিসি, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এছাড়াও, ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতে ইরানে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।