ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

আফগানিস্তানে ইরানি পণ্যবাহী ট্রাকের অবাধ প্রবেশ: ভিসা ও রোড পাস তুলে দিল হিবাতুল্লাহ আখুন্দজাদা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৯:০১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৯:০১:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
আফগানিস্তানে ইরানি পণ্যবাহী ট্রাকের অবাধ প্রবেশ: ভিসা ও রোড পাস তুলে দিল হিবাতুল্লাহ আখুন্দজাদা ছবি: সংগৃহীত
আফগানিস্তানে প্রবেশে ইরানি পণ্যবাহী ট্রাকচালকদের জন্য ভিসার বাধ্যবাধকতা তুলে দিয়েছে ইমারাতে ইসলামিয়া। হেরাত প্রশাসন জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে পরিবহন ব্যয় কমবে, পণ্যের দামও কমে আসতে পারে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

শুক্রবার (২৭ মার্চ) হেরাতের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী এ তথ্য জানান। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে শনিবার (২৮ মার্চ) থেকে ইরানি ট্রানজিট যানবাহন ভিসা ও ‘রোড পাস’ ছাড়াই আফগানিস্তানে প্রবেশ করতে পারবে।

মোহাম্মদ ইউসুফ সাঈদী বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে পরিবহন ব্যয় কমবে। এর সরাসরি প্রভাব পণ্যের বাজারদরেও পড়বে এবং নিত্যপণ্যের দাম কমাতে তা সহায়ক হতে পারে।

এ নির্দেশনার বাস্তবায়ন পর্যালোচনা করতে শুক্রবার হেরাতের গভর্নর নূর আহমাদ ইসলামজার ইসলাম কালা সীমান্ত পরিদর্শন করেন। সেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত, শুল্ক বিভাগ ও পরিবহন খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনাটি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

হেরাত প্রশাসন জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) থেকে বিদেশি পণ্যবাহী যানবাহন ইসলাম কালা সীমান্ত দিয়ে ভিসা বা রোড পাস ছাড়াই প্রবেশ করবে। তারা পণ্য খালাস করে পরে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।