ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

মণিরামপুরে গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ী পলাতক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:২৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:২৩:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
মণিরামপুরে গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ী পলাতক ছবি সংগৃহীত

যশোরের মণিরামপুরে একটি গুদাম থেকে প্রায় ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
 

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার খেদাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। জানা যায়, স্থানীয় ব্যবসায়ী তবিবর রহমান নিজের গুদামসহ পাশের একটি ধান গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে এসব তেল মজুত করে রেখেছিলেন।
 

প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তার গুদাম থেকে আরও তেল উদ্ধার করা হয়।
 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জব্দকৃত তেলের সঠিক পরিমাণ ঘটনাস্থলে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আনুমানিক ৭০০ লিটার তেল জব্দ করা হয়েছে।
 

সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ তেল স্থানীয় ফিলিং স্টেশনে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রশাসন জানিয়েছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।