ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা, আতঙ্কে স্থানীয়রা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা, আতঙ্কে স্থানীয়রা ছবি সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের শনাক্তে একাধিক সংস্থা কাজ শুরু করেছে।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন মুন্সির ছেলে এবং খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বিকেল প্রায় চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা ছয় যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে এবং তাকে ধাওয়া করে। প্রাণভয়ে পালানোর চেষ্টা করলে খালের পাশে পড়ে যান আমির হামজা। সেখানে তাকে মাথায় গুলি করে হত্যা করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে তদন্তে নেমেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে একই জেলার মোল্লাহাট উপজেলায় সাম্প্রতিক সময়ে দুটি গুলির ঘটনা ঘটেছে। ৭ মার্চ রাতে কাহালপুর এলাকায় সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাম (২৭) নামে এক যুবককে উদ্ধার করা হয়। এর এক সপ্তাহ পর ১৪ মার্চ রাতে সদর বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় মামলা হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাম্প্রতিক এসব ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।