ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শনে যাবেন জাতিসংঘের পরিদর্শকরা: আইএইএ প্রধান গ্রোসি প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত বেইজিংয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্যে ভাস্বর পবিত্র আশুরা: গুনাহ মাফের এক অনন্য সুযোগ,আজ এবং কাল রাখবেন রোজা। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, স্পষ্ট করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আহত ৭-৮ জন ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস রাজধানীর জননিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন গজলডোবার সব গেট খোলা: তিস্তার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দী ৭ হাজার পরিবার স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ ডিজিটাল নকল ও ফলাফল হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল, জানালেন শিক্ষামন্ত্রী মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা প্রশ্ন ফাঁস ছাড়াই এসএসসি শেষ, ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

রাজশাহী বাগমারায় দলীয় পরিচয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৭:১০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৭:৩০:২৬ পূর্বাহ্ন
রাজশাহী বাগমারায় দলীয় পরিচয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ ছবি: সংগৃহীত
হাবীব জুয়েল,রাজশাহী প্রতিনিধি,

সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । 

সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ও আউচপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী আনোয়ার হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলে তেল নিতে যান হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে । এ সময় পাম্পের মালিক সবুর কৃষক দল কর্মী শফিকুল ও বিএনপি কর্মী আনোয়ারকে পাশে বসিয়ে গায়ে হাত বুলিয়ে জানান, অকটেন বা পেট্রোল নেই কিন্তু ডিজেল আছে। তবে আজ রাতে যদি অকটেন বা পেট্রোল সরবরাহ হয় তবে তেল দেওয়া সম্ভব হবে । আমি ফোন দিয়ে তোমাদের ডেকে নিব। 

উক্ত সময় কৃষক দলের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ও আউচপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী আনোয়ার হোসেন জানান ঈদ পরবী হিসেবে তারা এই তেল নিতে এসেছিলেন। এই কথা বলে তারা পেট্রোল পাম্প থেকে বিদায় নেন বলে জানান পাম্প মালিক সবুর। 

এরই দুই ঘন্টা পর রাজশাহী বাগমারা হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পাম্প মালিক সবুরকে ফোন করে জানান - আপনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে গালি দেওয়ার অভিযোগ করেছেন বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফুল ইসলাম।

উক্ত বিষয়ে জানতে চাইলে ফিলিং স্টেশনের মালিক সবুর গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমার বাবা নুরুল ইসলাম নরদাশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমার রক্তে বিএনপি। আমি কোনো গালাগাল করিনি। তাঁরা এসে চারটি মোটরসাইকেলে ২০ লিটার তেল চান। সেটা তো দেওয়া সম্ভব না। আমি গায়ে হাত দিয়ে বুঝিয়েছি। কিন্তু তারা তেল না পেয়ে মিথ্যা কথা বলছেন।’ আরোও উল্লেখ্য যে, এই ধরনের হয়রানীমূলক আচরন করলে পাম্প মালিক সমিতির সাথে কথা বলে পেট্রোল পাম্প বন্ধ করে দিতে হবে।

পাম্প মালিক সবুর আরও বলেন, ‘এখনও তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে যেন আমার কাছ থেকে তারা কিছু টাকা পয়সা আদায় করতে পারে । আসলেই আমি গালিগালাজ করিনি। গায়ে হাত দিয়ে বুঝিয়েছি। উক্ত ঘটনার প্রতিটি মুহূর্তের সিসিটিভির ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে। 

অন্যদিকে রাজশাহী বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, পাম্প মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। এটা ধর্তব্য অপরাধ না। সে কারণেই আদালতের অনুমতি নিয়ে ব্যবস্থা নিতে হয়। আমরা সে প্রক্রিয়ায় যাচ্ছি। পাশাপাশি প্রাথমিক তদন্তও চলমান রয়েছে।

অপরদিকে সুশীল সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলছেন, পেট্রোল পাম্পের নিরাপত্তা জোরদার করতে হবে এবং পেট্রোল পাম্প মালিক ও কর্মচারীদের হয়রানী বন্ধ করতে হবে নতুবা এই সেবা হুমকির মুখে পড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহবাগে কক্ষ থেকে চিকিৎসক ফারাহ ফেরদৌসের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানাবে ময়নাতদন্ত

শাহবাগে কক্ষ থেকে চিকিৎসক ফারাহ ফেরদৌসের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানাবে ময়নাতদন্ত