ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

চরভদ্রাসন উপজেলায় প্রকাশ্যে অবৈধ ফসলি জমির মাটি কাটা, নীরব প্রশাসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৮:২০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৯:২৩:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
চরভদ্রাসন উপজেলায় প্রকাশ্যে অবৈধ ফসলি জমির মাটি কাটা, নীরব প্রশাসন ছবি: সংগৃহীত

সাজ্জাদ, ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা-এ প্রকাশ্যে চলছে ফসলি জমির মাটি কাটার ধুম। দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হলেও বিষয়টি নিয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি থেকে প্রতিদিন ট্রাক ও ট্রলি দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। রাতের পাশাপাশি দিনের বেলাতেও প্রকাশ্যে এ কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে দ্রুত নষ্ট হচ্ছে কৃষিজমির উৎপাদনক্ষমতা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখের সামনে থেকেই জমির মাটি কেটে বিক্রি করছে। এতে করে অনেক জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রেই কয়েক ফুট গভীর করে মাটি কেটে নেওয়ায় জমিতে পানি জমে থাকছে এবং ভবিষ্যতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, “আমাদের আশপাশের অনেক জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।”

স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, অবৈধভাবে মাটি কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পরিবেশ ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, অবাধে ফসলি জমির মাটি কাটার ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন কমে যাবে, অন্যদিকে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।