ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:১৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:১৯:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ছবি সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাদকের আসরে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
 

রোববার (১৫ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
 

গ্রেফতাররা হলেন— মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মো. মামুন মিয়া (৩২) ওরফে পিচ্চি মামুন, একই গ্রামের মো. পুতুল মিয়ার ছেলে মো. তাহেনুর রহমান (৩২) ওরফে মিজানুর রহমান এবং মৃত ইঞ্জিন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (৪৫)।
 

এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়ন-এর মাইজপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনের অংশ হিসেবে পুলিশের একটি বিশেষ দল টহলে ছিল। রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেন্দিপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে মাদকের আসরে অভিযান চালায় পুলিশ।
 

এ সময় ১১ পিস ইয়াবাসহ হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়। নাজমুল হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।
 

পরে তাদের দেহ তল্লাশি করে ১১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নেওয়া হয়।
 

এ বিষয়ে খালিয়াজুরী থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও বিক্রির সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
 

তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।