ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলে এক ঘণ্টায় তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:২৪:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
ইসরায়েলে এক ঘণ্টায় তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ছবি সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে এক ঘণ্টার মধ্যে তিন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (৯ মার্চ) ভোরে শুরু হওয়া এই হামলার পর তেলআবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চল ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও দুই দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক করা হয়।
 

হামলার সময় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই হামলা তাদের দীর্ঘমেয়াদি সামরিক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৩০তম ধাপের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
 

এর আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলের বিরুদ্ধে এটি তেহরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।
 

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
 

অন্যদিকে, রুশ গোয়েন্দা সংস্থার একটি অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।