ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা

ঝিনাইদহে তেল নিয়ে বাগ্‌বিতণ্ডা: পাম্পশ্রমিকদের হামলায় যুবকের মৃত্যু, আটক ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:২৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৫০:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
ঝিনাইদহে তেল নিয়ে বাগ্‌বিতণ্ডা: পাম্পশ্রমিকদের হামলায় যুবকের মৃত্যু, আটক ৩ ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের কৃত্রিম সংকটের জেরে ঝিনাইদহ শহরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকার ‘তাজ ফিলিং স্টেশনে’ তেল নিতে গিয়ে পাম্পশ্রমিকদের হামলায় নীরব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত নীরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তিনি শহরের বকুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এই ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে তিন পাম্পশ্রমিককে আটক করেছে র‍্যাব-৬।

 

নিহতের বন্ধুদের ভাষ্যমতে, রাতে নীরব ও তাঁর এক বন্ধু মোটরসাইকেলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। তখন পাম্পশ্রমিকরা জানান যে তেল নেই এবং পাম্প বন্ধ। তবে কিছুক্ষণ পর তাঁরা দেখতে পান, সাধারণ গ্রাহককে তেল না দিলেও গোপনে বোতলে করে তেল বিক্রি করা হচ্ছে। এই বৈষম্যের প্রতিবাদ করে নীরব ও তাঁর বন্ধুরা শ্রমিকদের প্রশ্ন করলে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পাম্পশ্রমিকরা লাঠি দিয়ে নীরবকে এলোপাতাড়ি মারপিট করেন। আহত অবস্থায় বাসায় ফিরে নীরব অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক সব্যসাচী পাল সুমন জানান, হাসপাতালে আসার কয়েক মিনিটের মধ্যেই নীরবের মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে কানের নিচে ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এই অভ্যন্তরীণ আঘাতই মৃত্যুর কারণ। এদিকে ঘটনার পর র‍্যাব-৬-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, পাম্পশ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

দেশজুড়ে চলমান তেলের কৃত্রিম সংকটের মধ্যে এই হত্যাকাণ্ড স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। নিহতের বন্ধু আশিক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাম্পমালিক হারুন অর রশিদ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন তবে বিস্তারিত এখনো জানেন না। তেলের মজুত থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে হয়রানি এবং এই নৃশংস হামলার প্রতিবাদে শহরে উত্তেজনা বিরাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।