ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইতালির মিলানে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:২৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:২৬:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ইতালির মিলানে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত সংগৃহীত ছবি
 

ইতালির মিলান শহরে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার বেল্লাল বেপারী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবার জানিয়েছে, গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
 

নিহত বেল্লাল বেপারী ডাসার উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় নয় মাস আগে পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় লিবিয়া হয়ে ইতালিতে যান বেল্লাল। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিলান শহরের একটি সড়কে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতালিতে অবস্থানরত সংশ্লিষ্টদের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
 

উল্লেখ্য, কাজের সন্ধানে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানো অনেক বাংলাদেশি নাগরিক সড়ক দুর্ঘটনাসহ নানা ঝুঁকির মুখে পড়ছেন। প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে এসেছে এ ঘটনায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।