ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে চীন! মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:৩৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:৩৮:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে চীন! মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর দাবি ছবি: সংগৃহীত

২০২০ সালে চীন গোপনে স্বল্প ক্ষমতার একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন প্রশাসনের বিশ্বাস, বেইজিং তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে আধুনিকায়ন এবং আরও শক্তিশালী করার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, এটি তারই একটি অংশ। এই গোপন পরীক্ষার মাধ্যমে চীন মূলত নতুন প্রজন্মের বিস্ফোরক এবং ‘ট্যাকটিক্যাল’ বা কৌশলগত পারমাণবিক অস্ত্র উন্নয়নের চেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

 

​দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সামরিক প্রতিযোগিতা চললেও পারমাণবিক পরীক্ষার এই অভিযোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। মার্কিন বিশেষজ্ঞদের মতে, চীন তাদের সামরিক সক্ষমতা বাড়াতে এবং উন্নত প্রযুক্তির ওয়ারহেড তৈরিতে মরিয়া। তবে চীন সরকার শুরু থেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বেইজিংয়ের দাবি, তারা সব ধরনের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি মেনে চলছে এবং তাদের বিরুদ্ধে আনীত এই অভিযোগগুলো কেবল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মূলত বিশ্বরাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখতে এবং পারমাণবিক শক্তির ভারসাম্য নিজেদের অনুকূলে আনতে চীন এই গোপন তৎপরতা চালাচ্ছে কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 

(সূত্র: CNN)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।