ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

কুষ্টিয়া বাইপাসে ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ৫

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:৫৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:৫৩:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
কুষ্টিয়া বাইপাসে ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ৫ কুষ্টিয়া শহরে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। সংগৃহীত ছবি

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া স্টোর নামে একটি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
 

নিহতদের মধ্যে সিএনজি চালক ও চারজন যাত্রী রয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিএনজিটি বটতৈল কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে সিএনজিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে এবং ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।