ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ট্রাম্পের গ্লোবাল ট্যারিফ নীতি অবৈধ ঘোষণা মার্কিন সুপ্রিম কোর্টের: নতুন শুল্ক আরোপের ঘোষণা প্রেসিডেন্টের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:১৬:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ট্রাম্পের গ্লোবাল ট্যারিফ নীতি অবৈধ ঘোষণা মার্কিন সুপ্রিম কোর্টের: নতুন শুল্ক আরোপের ঘোষণা প্রেসিডেন্টের ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গ্লোবাল ট্যারিফ বা বিশ্বব্যাপী ঢালাও শুল্ক আরোপের নীতিকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। উচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) ব্যবহার করে প্রেসিডেন্ট এককভাবে এ ধরনের শুল্ক আরোপ করতে পারেন না। এই রায়কে ‘ভয়াবহ’ ও ‘অপমানজনক’ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বাতিল হওয়া শুল্কের পরিবর্তে পুনরায় ১০ শতাংশ নতুন বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

 

​সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী শুল্ক আরোপের ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতে ন্যস্ত। জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে ট্রাম্প তাঁর ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। রায়ে আরও বলা হয়, প্রেসিডেন্টকে এমন অসাধারণ ক্ষমতা প্রয়োগ করতে হলে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন, যা তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। গত এপ্রিল মাসে বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, যা এই রায়ের ফলে আইনি ভিত্তি হারালো।

 

​আদালতের এই সিদ্ধান্তের পর হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বিচারকদের কড়া সমালোচনা করেন। তিনি তাঁর বাণিজ্যনীতি প্রত্যাখ্যানকারী বিচারকদের ‘মূর্খ’ বলে অভিহিত করেন এবং বলেন, “আমি আদালতের কিছু সদস্যকে নিয়ে লজ্জিত। দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস তাঁদের নেই।” আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি তৎক্ষণাৎ নতুন শুল্ক কাঠামো ঘোষণা করেন, যা বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। 

(সূত্র:বিবিসি)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।