ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞের মাঝেও রমাদান ও তারাবিহ্

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:৪৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০১:২৯:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞের মাঝেও রমাদান ও তারাবিহ্ প্রতীকী ছবি- ( সংগৃহীত)

ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞেও চলছে রমাদান ও তারাবিহ, দমাতে পারেনি বর্বরতা

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড ফিলিস্তিনে অব্যাহত হামলা ও ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত হয়ে আছে জনজীবন। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। নিরীহ মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। টানা সংঘাত ও অনিশ্চয়তার মধ্যে সাধারণ মানুষের ওপর নেমে এসেছে চরম কষ্ট ও নিরাপত্তাহীনতা।
 
তবুও পবিত্র রমাদানের চেতনা থেমে নেই। সীমিত খাদ্য ও বিদ্যুতের সংকটের মাঝেও ইফতার আয়োজন করছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত মসজিদ কিংবা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আদায় হচ্ছে তারাবিহ নামাজ। এতো পরিমাণ ধ্বংসস্তূপের দৃশ্য দেখার পর তাদের কুরআন তিলাওয়াত ও দুয়ার দৃশ্য প্রমাণ করে—প্রতিকূলতা তাদের ঈমানি চেতনা দমাতে পারেনি।
 
বিশ্ব মুসলিমদের জন্য এতে রয়েছে গভীর অনুপ্রেরণা। কঠিনতম সময়েও ধৈর্য, সংযম ও আল্লাহর প্রতি অটল আস্থা রেখে ইবাদত অব্যাহত রাখার যে দৃষ্টান্ত ফিলিস্তিনিরা স্থাপন করছেন, তা আমাদের জন্য শিক্ষণীয়। স্বাচ্ছন্দ্যের মাঝেও যারা ইবাদতে গাফিল, তাদের উচিত এই দৃঢ়তা থেকে শিক্ষা নিয়ে আত্মশুদ্ধি ও মানবিক দায়িত্ব পালনে আরও সচেতন হওয়া।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।