ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৫:০০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১১:০৫:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের সংগৃহীত ছবি
 

আসন্ন রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
 

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ জানুয়ারি সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।
 

নোটিশে তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত রীতি রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ব্যতীত কোনো কার্যক্রম গ্রহণ করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে ‘আইন’ বলতে দেশে প্রচলিত প্রথা ও রীতিকেও বোঝানো হয়েছে—এ যুক্তিতে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তকে তিনি অসাংবিধানিক দাবি করেন। পাশাপাশি এটি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
 

নোটিশে আরও বলা হয়, রোজা পালনরত শিক্ষার্থীদের শারীরিক ক্লান্তি বিবেচনায় রমজানে বিদ্যালয় চালু থাকলে তারা কষ্টের মুখে পড়তে পারে। এতে ধর্মীয় আচার পালনে অনাগ্রহ তৈরি হওয়ার আশঙ্কাও তুলে ধরা হয়।
 

এ ছাড়া রমজান মাসে শিক্ষা কার্যক্রম চালু থাকলে নগর এলাকায় যানজট বৃদ্ধি পেয়ে জনদুর্ভোগ বাড়তে পারে—এ যুক্তিও নোটিশে উপস্থাপন করা হয়।
 

হাইকোর্টের আদেশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে শিক্ষা মহলে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।