ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

দুই দশকের মধ্যে সর্বোচ্চ রাশিয়ার বৈদেশিক ঋণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ১২:০৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১২:০৯:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
দুই দশকের মধ্যে সর্বোচ্চ রাশিয়ার বৈদেশিক ঋণ ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় মেটাতে গিয়ে বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়েছে পুতিন প্রশাসন। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটির সরকারি বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৬২ বিলিয়ন (৬ হাজার ২০০ কোটি) ডলারে পৌঁছেছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। মূলত দীর্ঘস্থায়ী যুদ্ধের খরচ সামলাতে আন্তর্জাতিক বাজার থেকে সরকারকে বড় অংকের ঋণ নিতে হচ্ছে, যার প্রভাব পড়ছে দেশটির সামগ্রিক অর্থনীতিতে।

 

​মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের হাতে থাকা রুশ সরকারি বন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬১.৯৭ বিলিয়ন ডলারে। এর একটি বড় অংশই দীর্ঘমেয়াদি বন্ড। পরিসংখ্যান বলছে, ২০০৬ সালের ১ জানুয়ারি রাশিয়ার বৈদেশিক ঋণ ছিল ৭৬.৫ বিলিয়ন ডলার, যা ২০০৭ সালে কমে ৫২ বিলিয়ন ডলারে নেমে আসে। এরপর দীর্ঘ ১৮ বছরেও এই ঋণ কখনও ৬০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেনি; তবে এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বৈদেশিক ঋণের বোঝা।

 

​এদিকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হিসাব আরও উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। তাদের মতে, সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে রাশিয়ার মোট বৈদেশিক ঋণ ২০২৫ সাল নাগাদ ১০.৪% বৃদ্ধি পেয়ে ৩১৯.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পশ্চিমা বাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও মিত্র দেশগুলো এবং বিকল্প উৎস থেকে এই বিপুল ঋণ গ্রহণ রাশিয়ার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।