ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

মার্কিন লাইসেন্স জটিলতায় ভেনেজুয়েলার তেল রপ্তানি স্থবির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ১১:০৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ১১:০৩:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
মার্কিন লাইসেন্স জটিলতায় ভেনেজুয়েলার তেল রপ্তানি স্থবির ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রপ্তানি লাইসেন্স নিয়ে আইনি ধোঁয়াশার কারণে বড় ধরনের সংকটে পড়েছে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ (PDVSA)। গত দুই সপ্তাহ ধরে ওয়াশিংটনের বিশেষ অনুমতি বা ‘ইন্ডিভিজুয়াল লাইসেন্স’ ছাড়া কোনো কোম্পানির কাছে তেল বিক্রি করছে না প্রতিষ্ঠানটি। এর ফলে দেশটির তেল রপ্তানি কার্যক্রম কার্যত থমকে গেছে এবং উৎপাদিত তেল মজুদ রাখার স্টোরেজ ট্যাংকগুলো দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

 

​খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে কেবল ট্রাফিগুরা (Trafigura), ভিটোল (Vitol) এবং শেভরন (Chevron)—এই তিনটি প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট মার্কিন লাইসেন্স থাকায় তারা ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করতে পারছে। যদিও অনেক কোম্পানির কাছে আগে থেকেই ‘জেনারেল লাইসেন্স’ রয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে পিডিভিএসএ কর্তৃপক্ষ সেই সাধারণ লাইসেন্স গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক হস্তক্ষেপ ও ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পটপরিবর্তনের পর ওয়াশিংটন তেল খাতের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে লাইসেন্সের শর্তাবলী অত্যন্ত জটিল করে তুলেছে।

 

​তেল ক্রেতা ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের মতে, মার্কিন লাইসেন্সের শর্তগুলো বর্তমানে এতটাই অস্পষ্ট যে কোন ধরনের লেনদেনে শাস্তি হতে পারে আর কোনটা বৈধ—তা বোঝা দুঃসাধ্য হয়ে পড়েছে। ফলে বড় কোম্পানিগুলো কোনো ঝুঁকি নিতে চাইছে না। একদিকে স্টোরেজ ট্যাংক পূর্ণ হয়ে যাওয়ায় ভেনেজুয়েলাকে তাদের তেল উৎপাদন কমিয়ে দেওয়ার কথা ভাবতে হচ্ছে, অন্যদিকে রাজস্ব আয়ে টান পড়ায় দেশটির অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। এই অচলাবস্থা কাটাতে পিডিভিএসএ এখন মার্কিন প্রশাসনের কাছ থেকে লেনদেনের আরও স্পষ্ট গাইডলাইন ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রত্যাশা করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।