ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ১০:০৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ১০:০৯:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
হেলিকপ্টারে গুলির আশঙ্কা, রুট পরিবর্তন করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো

 

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, হেলিকপ্টারে ভ্রমণের সময় সম্ভাব্য গুলির আশঙ্কায় তাকে নির্ধারিত গন্তব্যে অবতরণ না করে রুট পরিবর্তন করতে হয়েছে। তিনি দাবি করেন, মেয়েদের সঙ্গে সফরের সময় একটি সম্ভাব্য হত্যা প্রচেষ্টার মুখে পড়েন এবং নিরাপত্তা সতর্কতার কারণে পরিকল্পনা বদলাতে বাধ্য হন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দেওয়া বক্তব্যে পেত্রো বলেন, আগের দিন ক্যারিবীয় উপকূলের একটি নির্ধারিত স্থানে তার হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে জানানো হয়, অজ্ঞাত ব্যক্তিরা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাতে পারে। এ কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতে অবতরণ স্থল পরিবর্তন করা হয়।

কলম্বিয়ার পাবলিক ব্রডকাস্টার রেডিও ন্যাসিওনাল ডি কলম্বিয়ার প্রতিবেদনে পেত্রোর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, নির্ধারিত অবতরণ স্থানে আলোও জ্বালানো হয়নি, যা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তোলে। পরে কর্ডোবা বিভাগে মন্ত্রিপরিষদের বৈঠকে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জানান, হুমকির কারণে তিনি সময়মতো পৌঁছাতে পারেননি এবং একই স্থানে পরদিন সকালেও অবতরণ সম্ভব হয়নি।
 

তিনি আরও বলেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা খোলা সমুদ্রের ওপর দিয়ে উড়তে থাকে। পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় বিকল্প একটি স্থানে নিরাপদে অবতরণ করা হয়।
 

প্রেসিডেন্ট পেত্রো দাবি করেন, গত বছরের অক্টোবর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের তথ্য পাওয়া যাচ্ছে। তিনি এর আগেও ২০২৪ সালে নিজের জীবনের ওপর হামলার আশঙ্কার কথা প্রকাশ্যে উল্লেখ করেন। পাশাপাশি ২০২২ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে একটি মাদক পাচারকারী চক্র তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলেও অভিযোগ করেছেন।
 

কলম্বিয়ায় মাদক চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দীর্ঘদিনের নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। সাম্প্রতিক এই ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।