ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন ও ক্যামেরায় কড়া নজরদারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১১:০৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০২:৫০:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন ও ক্যামেরায় কড়া নজরদারি ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইসাথে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক রোধে বিশেষ অভিযান জোরদার করেছে বাহিনীটি। 

 

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম। তিনি জানান, জেলার ৯টি উপজেলায় ইতোমধ্যে পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন শুরু করেছেন। বিশেষ করে জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই এই নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য।

 

​ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা বর্তমানে ১৬টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা আধুনিকায়ন করতে এবার ড্রোন প্রযুক্তি এবং বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করছে। সীমান্তবর্তী চুনারুঘাট ও মাধবপুর উপজেলার কেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নিয়মিত টহল ও নিরাপত্তা মহড়া চালানো হচ্ছে।

 

​নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি বিজিবির নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের সাফল্যও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে ৭ জন আসামিসহ মোট ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান নির্বাচনের পরেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।